https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ মে ২০২৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে ৬ মাস পরে যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
মে ২১, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রুবেলকে অপহরণ করে ঘুমের ঔষধ খাওয়ানোর পর হত্যা করে লাশ বাড়ির পেছনে পুঁতে রাখে বন্ধু তারেক ও হৃদয়।

নাটোরে ছয় মাস আগে অপহরণ ও হত্যার পর মাটিতে পুঁতে রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার রুয়ের ভাগ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নাটোর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন।

মরদেহটি নাটোর সদর উপজেলার রঘুনাথপুর আমহাটি এলাকার রুপিজ উদ্দিনের ছেলে রুবেল হোসেনের।

ওসি আব্দুল মতিন জানান, ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার তারেক রহমান ও হৃদয় হোসেনের স্বীকারোক্তিতে আসামি তারেকের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরেক আসামি হৃদয় হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজার এলাকার বাসিন্দা।

এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “তারেক, হৃদয় ও রুবেল তিন বন্ধু সমকামী ছিলেন। বন্ধুত্বের সম্পর্কের জেরে গত বছরের ১১ নভেম্বর রুবেলকে অপহরণ করে তারেক ও হৃদয়। তাকে রুয়েরভাগে তারেকের বাড়িতে নিয়ে এসে ঘুমের ঔষধ খাওয়ানোর পর হত্যা করে লাশ বাড়ির পেছনে পুঁতে রাখে তারা।

“পরে তারেক ও হৃদয় ঢাকায় গিয়ে রুবেলের বাবার কাছে মোবাইলে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করে। তারা বিকাশের মাধ্যমে রুবেলের বাবার কাছে চল্লিশ হাজার টাকাও নেয়।“

পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “নাটোর সদর থানায় ২০২২ সালের ৪ ডিসেম্বর রুবেলের বাবার করা অপহরণ মামলার তদন্তভার ১০ মে গ্রহণ করে ডিবি পুলিশ। ঢাকার দক্ষিণখান থানায় আরেকটি মামলায় গ্রেপ্তার তারেক এবং হৃদয়কে নাটোরে নিয়ে আসে ডিবি পুলিশ।

“পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তারেকের বাড়ির পেছন থেকে মাটিতে পুঁতে রাখা রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।“

মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্টঅফিস

দোয়ারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতারককে জরিমানা।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!!

ওসির সঙ্গে বাগবিতণ্ডা: ‘স্লিপ অব টাং’ হয়েছে, দাবি ছাত্রনেতা মাহদীর

ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কিস্তির টাকা না পেয়ে মাথা ফাটালেন নারী গ্রাহকের

মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবির ১০ হাজার শিক্ষার্থী  

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

শেখ কামালের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্টিত