https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 16 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে লাশ উদ্ধার।

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে রাতের অন্ধকারে পুকুরের মাছ চুরি করে শিকার করতে গিয়ে একজন নিহত হয়েছেন। এ সময় মালিক পক্ষের লোকজন একজনকে আটক করেছে এবং অপর একজন পালিয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি সুইচগেট এলাকা থেকে নিহত লিয়াকত আলী (৫০) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামের চয়েনউদ্দিন সরকারের ছেলে। আটকৃত ও পলাতক ২ জন হলেন যথাক্রমে একই ইউনিয়নের মনপীরিত গ্রামের আনন্দ আলীর ছেলে হালিম আলী (৫২) ও দোগাছী গ্রামের বাদশা সানের ছেলে আমির সান (৫০)।
আটককৃত হালিম আলী জানান, সোমবার দিবাগত মধ্যরাতে মাঝগাঁও বোয়ালিয়া বিলে আবু তাহেরের পুকুরের মাছ চুরি করে শিকার করতে গেলে মালিক পক্ষের লোকজন টের পায়। পরে ধাওয়া দিলে তিনজন তিনদিকে দৌড় দিলে তারা তাকে আটক করে। পরে সকালে জানতে পারে লিয়াকতের লাশ সুইস গেটের পশ্চিমে ক্যানেলের পাড়ে পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নিহত লিয়াকতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধাওয়া করে আটক করার পর মারপিটে তার মৃত্যু হয়েছে, এমনটাই মনে করছেন তারা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহত লিয়াকতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উপর থেকে সুরমা নদীতে পরে নিখোঁজ জেসমিন আক্তার নামে এক ছাত্রীর লাশ উদ্ধার

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’!

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ

উন্নয়নের ছোঁয়ায় গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, বললেন আব্দুন নুর দুলাল।

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’

প্রমাণ আছে, আসামি নাই! হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতির তিন মামলার রায় আজ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মী নিহত

এই দেশকে ‘হাসিনার দাফন’ থেকে বাঁচাতে বেগম জিয়াকে প্রয়োজন: ইশরাক