https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীম,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলান পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর দাস,এড.চাঁন মিয়া,এড. নজরুল ইসলাম,জিতেন্দ্র তালুকদার পিন্ট,এড.শুক্কর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,আওয়ামীলীগ নেতা এড.মনীষ কান্তি দে মিন্টু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. ফজলুল হক,জেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,নুরুল ইসলাম বজলু,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব চৌধুরী,সাধারন সম্পাদক জুবায়ের আহমদ অপু,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,জেলা কমিটির সাধারন সম্পাদক রিংকু চৌধুরী,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় জাতির পিতার কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির নিন্দা জানিয়ে বলেছেন ওরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও র্দূনীতির বরপূত্র তারেক রহমানের আর্শীবাদপুষ্ট হয়ে এমন বেফাস কতাবার্তা বলছেন। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন এখনো সময় আছে কথাবার্তায় শালীনতা রক্ষা করার। নতুবা সারাদেশের সকল মুজিব সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতকে প্রতিরোধ ও প্রতিহত করার ঘোষনা দেন। গত তিনযুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সাধিত হয়েছে স্বাধীনতা পরবর্তী কোন সরকারের পক্ষেই তা সম্ভব হয়ে উঠেনি। শেখ হাসিনার কারণে বিশে^ বাংলাদেশ আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। বিএনপি স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজপথে আন্দোলন করে সরকারকে হঠানোর অনেক আলটিমেটাম দিয়েছেন কিন্তু দেশের জনগন তা বার বার প্রত্যাখান করে প্রমানিত করেছেন র্দূনীতিবাজ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর্নীতির আরেক বরপূত্র তারেক রহমানের ডাকে সাধারন জনগন সাড়া দিচ্ছেন না। দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছেন বলেই দেশে পদ্মাসেতু,মেট্রোরেল,বঙ্গবন্ধু ট্যানেলসহ দেশব্যাপী ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং বিএনপি ও জামায়াত শিবিরবিরোধী যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবেলা করার আহবান জানান। ##

 

সুনাসমগঞ্জ প্রতিনিধি
২২.০৫.২৩

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

বজ্রপাতে প্রবাসী যুবকের প্রান গেলো

যশোরে নতুন তিন রেকর্ড কিপার : থেমে নেই সাব রেজিস্ট্রার ইমরুলের ঘুষ বাণিজ্য

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার