https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে মা’কে ভরণ পোষণ না দেওয়ায় শিক্ষক ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৮, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে নিজের মা’কে ভরণ পোষণ না দিয়ে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগে এক শিক্ষক ছেলে কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে জানান সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।

পুলিশ সূত্র জানায় বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেক এর স্ত্রী মোছাঃ খোদেজা(৫৭) থানায় এসে অভিযোগ করে তার ছেলে আব্দুল জলিল তাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করে বাড়ী থেকে বের করে দিয়েছে। পরে অসহায় বিধবা মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলে আঃ জলিল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পরে তার বিরুদ্ধে ২০১৩ সনের পিতা-মাতার ভরণ-পোষণ আইন ৫(১) ধারায় মামলা রুজু করে রাতেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায় ,গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেক এর একমাত্র ছেলে মোঃ আব্দুল জলিল (৪০)। সে শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, আঃ জলিল এর পিতা ৪ বছর পূর্বে মারা যায়। তারা দুই ভাইবোন। আঃ জলিলের মা সবসময় তার মেয়ের পক্ষ নিয়ে কথা বলায় মা’র উপর রাগ করে ছেলে মা’কে বাড়ী থেকে বেরিয়ে যেতে বলে। পরে সে নিরুপায় হয়ে মেয়ে বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। এভাবে ১৫ দিন অতিবাহিত হলেও ছেলে মাকে বাড়ীতে উঠতে না দেওয়ায় মা খোদেজা বেগম থানায় গিয়ে অভিযোগ করে। পরে পুলিশ শিক্ষক আঃ জলিল কে গ্রেফতার করে নিয়ে যায়।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, বিধবা মাকে তার একমাত্র ছেলে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি থানায় এসে ছেলে বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নারীর সিজারের পর চিকিৎসকরা বললেন ‘পেটে বাচ্চা নেই’, সন্তান চুরির মামলা

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

বরিশাল-৩: নবনির্বাচিত সাংসদ  জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

লালপুরে স্কুল কমিটির সভাপতির হাতে শিক্ষক লাঞ্চিত

মান্দায় চককুশুম্বা যুবসংঘের  উদ্যোগে  ফুটবল  খেলা অনুষ্ঠিত।

দায়িত্ব সম্পর্কে অবগত নন জবি ছাত্রী হলের হাউজ টিউটর 

কুমিল্লায় ২ শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

কৃষকের ধান কেটে দিলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগ

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।