https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

প্রতিবেদক
Amirul Islam
মে ৪, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৪ মে) সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), একই উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকুমনি (৭) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ১১ মাস বয়সী ছেলে রাফান। নিহতের স্বজনরা জানান, নিহত খুকুমনি ও রাফান মামাতো-ফুফাতো ভাইবোন। রাফানকে ডাক্তার দেখাতে সকালে পাখিভ্যানযোগে মা-দাদি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, আজ সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয় আরও পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওসি আরও বলেন, পিকআপটি জব্দ করা গেলেও চালককে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও থানায় অভিযোগ দেওয়া হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পাগল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদাভাবে ৪ শতাধিক গরীর নারীপূরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয় বাংলা স্লোগান দিয়ে হিরো আলমের ওপর হামলা

গোমস্তাপুরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা।

হাতিবান্ধায় ট্রেনের ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

পরোপকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জেএস কটন ইন্টারন্যাশনালের কর্নধার মাহবুবুর রহমান সোহাগের আজ ৪৪তম জন্মদিন

এনসিপিতে যেতে পদ নিয়ে দেনদরবারে মাহফুজ, আসিফ

বরগুনা – এক আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা!

চিলাহাটি আইকনিক রেলস্টেশনের উদ্বোধন আগামী কাল।

আমতলীতে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে রাতে কোচিং বানিজ্য জমজমাট!