https://www.facebook.com/shirsokhabor/
Friday , 28 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক বিজয়ী প্রতিবন্ধী পাইয়িমকে গণসংবর্ধনা

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক জয়ী ‘কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের’ শিক্ষার্থী পাইয়িম মিয়াকে আনুষ্ঠানিকভাবে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ‘স্পেশাল অলিম্পিকস নেত্রকোনা সাব-চ্যাপ্টার’ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। উল্লেখ্য যে, সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩’ এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়লাভ করে ‘কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের’ শিক্ষার্থী মো. পাইয়িম মিয়া। পাইয়িম শ্রবন ও বাকপ্রতিবন্ধী। সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা পাইয়িমকে নিয়ে বার্লিনে ওই গেমসে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে হঠাৎ তার মৃত্যু হয়। আজকের এই দিনটি এক দিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি দুঃখের। নিজের গড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাইয়িম স্বর্ণ পদক জিতলেও তা দেখার সুভাগ্য হয়নি

দীনার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে সবসময় বিশেষ দৃষ্টি রেখেছেন। তাদের কল্যাণে যা যা করনীয় তাই করছেন। তাই প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদের জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর পরিচালক ফারুকুল ইসলাম ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান প্রমুখ। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, পাইয়িম কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। অথচ আন্তর্জাতিক গেমসে স্বর্ণ ও ব্রোঞ্চ পদক জিতে দেশের মুখ উজ্জল করেছে। অথচ আমরা অনেকে পুরোপুরি সুস্থ্য থাকার পরও কিছুই করতে পারছি না। পাইয়িম আমাদের অনুপ্রেরণা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

“ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না” বলা যুবদল নেতা বহিষ্কার

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে শাপলা কলির এজেন্টকে বাধা

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৪ ঘর

লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লংগদু কওমী ওলামা পরিষদ কর্তৃক শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন