https://www.facebook.com/shirsokhabor/
Friday , 7 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে…. আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আর সামনের জাতীয় নির্বাচনের আগে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানান, সুনামগঞ্জে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুলিশের দায়িত্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আইন-শ্ঙ্খৃলা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এজন্য জনবল, প্রশিক্ষণ ও দক্ষতা বাংলাদেশ পুলিশের আছে। শুক্রবার (০৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সুনামগঞ্জের ২০০ জন হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা ও ব¯্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এইসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের দায়িত্ব দীর্ঘদিন ধরে পেশাদারত্বের সঙ্গে পালন করে আসছে। দেশ থেকে জঙ্গি-দমন করেছে। সব মিলিয়ে দেশেরআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকেনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোমস্তাপুরে হত্যার উদ্দেশ্য মারপিট, ৮ আসামির বিরুদ্ধে থানায় মামলা রুজু

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, তোপের মুখে ওসি

কক্সবাজারে চকরিয়ায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল সহ সিন্ডিকেট প্রধান সামজিদ গ্রেফতার।

নেত্রকোণায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  

লংগদুতে কম্পিউটার প্রশীক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামীপন্থী দুই কেবিন ক্রু

উচ্চ আদালতের রায় পেলেও,মিলছেনা জমির দখল