https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

প্রতিবেদক
Kamran Rajib
আগস্ট ২৩, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আইভি রহমান। পুরো নাম জেবুন্নাহার আইভি। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট রাজনৈতিক এই নেতা পৃথিবী ছেড়ে চলে যান। ত্যাগী, পরিশ্রমী, দুরন্ত বেগে ছুটে চলা আইভি রহমান আজ স্মৃতির সাদা ফ্রেমে বাধা নিঃশ্চুপ ছবি হলেও সারাদেশবাসী আবাল-বৃদ্ধ-বণিতার কাছে তিনি জীবন্ত চলমান নারীনেত্রী। তিনি বেঁচে আছেন তার কর্মযজ্ঞে।

আইভি রহমান ১৯৯৬ সালে মহিলা সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হন। ১৯৯৮ সালে মহিলা সংস্থার অফিস নির্মাণ ছাড়াও মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিনি ভৈরব বাজারে মহিলা সমবায় মার্কেটের জন্য জায়গা বরাদ্দের ব্যবস্থা করে দিয়েছিলেন।

নারী উন্নয়ন ও নারী অধিকারের ব্যাপারে সোচ্চার আইভি রহমানের মতো এমন মানুষ আর দেখা যাবে না। গ্রেনেড হামলার ঘটনার মাত্র এক সপ্তাহ আগেও তিনি ভৈরবে এসেছিলেন। ওই বছর ভৈরবে বন্যা হয়েছিল। নিজ এলাকার দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি। ত্রাণসামগ্রী নিয়ে জলাবদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বাড়ি বাড়ি ছুটে গিয়ে তাদের হাতে তুলে দিয়েছিলেন ত্রাণসামগ্রী। জন্মস্থান ভৈরবে তিনি আজীবন এভাবে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন।

আইভি রহমান বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধকল্যাণ সমিতির অবৈতনিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে নারীদের উন্নয়ন এবং সমাজের অবহেলিত শিশু, প্রতিবন্ধীদের কল্যাণে তিনি ব্যাপক কাজ করেন। একেবারেই সাধারণ জীবনযাপন করতেন আইভি রহমান। আমৃত্যু মানুষকে ভালোবেসে গেছেন, আর পেয়েছেন মানুষের ভালোবাসা।

১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চন্ডিবের গ্রামের ঐতিহ্যবাহী সভ্রান্ত এক পরিবারের তার জন্ম। বাবা মরহুম জালাল উদ্দিন আহমেদ ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ এবং ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন আদর্শ গৃহিণী। ৮ বোন ও ৪ ভাইয়ের মধ্যে আইভি পঞ্চম। ছেলেবেলা থেকেই আইভি ছিলেন শান্ত স্বভাবের, তবে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন। তার ব্যক্তিত্ব, গাম্ভীর্যপূর্ণ স্বভাবের জন্য তাকে বাইরে থেকে খুব কঠিন মনে হলেও আদতে তিনি ছিলেন খুবই দরদী মনের মানুষ।

প্রথম দর্শনেই আইভিকে ভালোবেসে ফেলেছিলেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নবম শ্রেণি পড়ুয়া আইভির সঙ্গে ১৯৫৮ সালের ২৭ জুন জিল্লুর রহমানের বিয়ে হলে নামের পরে ‘রহমান’ যুক্ত হয়। এ নামেই তিনি পরিচিতি পান দেশব্যাপী। শুধু আওয়ামী রাজনীতির জন্য নয়, আইভি রহমান বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিকভাবেও জড়িত ছিলেন। তার বড় বোন শামসুন্নাহার সিদ্দিক বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার শাশুড়ি।

একমাত্র ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, দুই মেয়ে তানিয়া বাখ্ত ও তনিমা রহমান ময়না এবং তাদের ছেলেমেয়ে ও স্বামী জিল্লুর রহমানকে নিয়ে তার পারিবারিক জীবন ছিল খুবই গোছানো। গ্রেনেড হামলায় আহত হয়ে আইভি রহমানের মৃত্যুর পর তাই বিষাদভরা কণ্ঠে মো. জিল্লুর রহমান জানিয়েছিলেন, ‘আইভিকে ছাড়া আমি জীবন্মৃত।’ ভৈরবের বাড়ির ‘গৃহকোণ’ নাম পরিবর্তন করে রাখেন ‘আইভি ভবন’। এই বাড়িটিতে ভৈরববাসীর সঙ্গে আইভি রহমানের নানা স্মৃতি জড়িয়ে আছে।

বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আইভির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। একইসঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ভারতে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৫ সালে জাতীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। ১৯৮০ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আইভি রহমান চলে গেছেন ১৯ বছর হলো। কিন্তু ভৈরবে ‘আইভি ভবন’ আছে আগের মতোই। সেখানে ভৈরববাসীসহ সারাদেশের মানুষ স্মরণ করেন তাদের প্রিয় নেত্রী আইভি রহমানকে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Casino Tables Hire Roulette & Blackjac

Casino Tables Hire Roulette & Blackjac

নির্বাচন সামনে রেখে বাবুগঞ্জে দল বদল: জাপা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের কোমরপুরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত।।

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 

বই মেলায় কুবি শিক্ষকের প্রথম উপন্যাস ‘মহারাজাধিরাজ’

নবাবগঞ্জে পিকনিকের বাসের  চাপায় শিশু নিহত

নওগাঁর মান্দায় ভাঙারি ব্যবসার আড়ালে হারেজ আলি গড়ে তুলেছেন অপরাধ চক্র

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’