https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 22 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লালমনিরহাট প্রতিনিধিঃ
গত ১৯ নভেম্বর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের “সিন্দুর্নায় কে পাচ্ছেন নৌকা” শিরনামে প্রকাশিত নিউজে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরল আমিনকে রাজাকারের পুত্র বলায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
প্রতিবাদ লিপিতে তিনি দাবী করেন, তার পিতা মরহুম আব্দুল গফুর (সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান)কে লালমনিরহাট প্রকাশিত তালিকায় যে রাজাকার দাবী করছে সেটা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি উক্ত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান।
তিনি দাবী করেন, তার পিতা মরহুম আব্দুল গফুর রাজাকার হওয়া তো দুরের কথা তার দ্বারা কখনই কোন অন্যায় হয়নি। তার মৃত্যুর আগ মহুর্ত পর্যন্ত তিনি জনগণের সেবায় নিজেকে নিয়জিত রেখেছিলেন।
জনাব নুরুল আমিন বলেন, আসন্ন ইউপি উপ-নির্বাচনে ইউনিয়ন ও উপজেলা আওয়ামিলীগের পক্ষ থেকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে তার নামের তালিকা আওয়ামিলীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। সামনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন দেখে একটি মহল তার ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিভ্রান্ত তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, তিনি চেয়ারম্যান থাকাবস্থায় সিন্দুর্না ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। লালমনিরহাট ০১ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছি এবং সরকারের সকল প্রকার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়ন করেছেন বলে দাবী করেন তিনি।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো, হাটের উন্নয়ন, পাঠানবাড়ী ব্রীজ নির্মাণ, হলদিবাড়ি রাস্তা পাকা করণ ও ব্রীজ নির্মাণ, খতিব চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে ব্রীজ নির্মাণ, অন্ধকারে তলিয়ে থাকা ইউনিয়কে  স্ট্রিট সোলার লাইটের মাধ্যমে আলোকিত করন, রেল লাইনের পাশের রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থা করন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নসহ চরাঞ্চলে শিক্ষার হার বৃদ্ধিতে ভুমিকা রাখাসহ চরঞ্চলের প্রতিটি বাড়িতে সোলার লাইটের মাধ্যমে আলোকিত করেছেন।
প্রতিপক্ষ তার বিরুদ্ধে যতই অপপ্রচার চালাক না কেন এতে তার জনপ্রিয়তায় কোন ঘাটতি হবে। নৌকা প্রতিক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মমিনুর রহমান এর গল্প “তোমার আশায়,

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বিএমএফ টেলিভিশন এর বর্ষপূর্তি।

তাহিরপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম

বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার, রাজনৈতিক মহলে আলোচনা

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

রাজশাহীতে ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান টার্গেট নিরীহ মানুষ

ঠিকানায় গিয়েও হদিস মেলেনি কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী