https://www.facebook.com/shirsokhabor/
Friday , 28 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ড সেরা

লিটন সরকার,দিনাজপুর(চিরিরবন্দর) প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষাবোর্ড হতে প্রকাশিত ফলাফলে দিনাজপুর জেলার চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ড সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে জানা যায়, ওই স্কুল থেকে ১৭৭ জন পরিক্ষার্থী এসএসসি/২৩ পরিক্ষায় অংশগ্রহন করে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও সকল বিষয়ে (গোল্ডেন) জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষাবোর্ডের জনৈক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে জানান, চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি বরাবরেই ভাল ফলাফল অর্জন করছে। যদিও বোর্ডে ১ম বা ২য় করার সুযোগ নাই, তারপরও ওই স্কুলটি অলিখিতভাবে দিনাজপুর শিক্ষাবোর্ড সেরা হয়েছে। এমনকি দেশসেরাও হতে পারে।

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট এর অধ্যক্ষ সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম বলেন, শিক্ষকগণের নিবিড় তত্ত¡াবধান, অভিভাবকগণের পুর্নাঙ্গ সহযোগিতা, শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিক্ষা শাখা সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৪ শত ৬২ জন। পাশ করেছে ১ লক্ষ ৫৩ হাজার ৩ শত ৪৯ জন। পাশের হার ৭৬.৮৭ %। শুন্য পাসকৃত স্কুল নাই। এরই মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩ শত ৭৫ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত