https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৭, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

কুষ্টিয়া প্রতিনিধিঃ

মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র দাখিল করলেও প্রতিকার মিলছেনা হারুন-অর-রশিদ নামে এক তিলের খাজা বিক্রেতার। উল্টো কিশোর গ্যাং দিয়ে জোরপূর্বক তার বসতবাড়ীর জমি দখলের পায়তারা করছেন বলে কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউপির ১,২,৩ নং নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মাজেদা খাতুন। ভুক্তভোগী একই এলাকার আব্দুল হামিদের ছেলে । সে বাড়ি বাড়ি তিলের খাজা বিক্রি করেন ।

এক অনুসন্ধানে জানা গেছে, বিক্রেতা হারান আলী কতৃক ৩৩৩৯/১৯৮৭ নং দলিলমূলে ক্রয়সূত্রে জয়নাবাদ মৌজার এস এ ৮১ নং দাগে ১২ শতক এবং বিক্রেতা পরিজান কতৃক ২৫৫৯/১১ নং দলিল মূলে ৪.২৬ শতক জমির মালিকানা প্রাপ্ত হন হারুনর রশীদের বাবা আব্দুল হামিদ। এমন কি তফশীলি জমির উপর উদ্ভব হওয়া কুমারখালী দেওয়ানী ১৩/১০ মামলার রায় ডিক্রী প্রাপ্ত হন আব্দুল হামিদ ২০১৮ সালে। গত ৩০/৩/২০১৫ তারিখে এ্যাড. মকসুদুল হক সরেজমিনে পরিদর্শন করে বিজ্ঞ আদালতে কমিশন রিপোর্ট পেশ করেন। রিপোর্টে অঙ্কিত চৌহদ্দি মোতাবেক,ভুক্তভোগী আব্দুল হামিদের জমির পাশে ৮৬ নং দাগে ইয়াজউদ্দীন(আব্দুল হামিদের বাবা) ও ৮৫ নং দাগে ইসমাইল হোসেনের (মামা),৯১ নং দাগে হারুনর রশিদের বাড়ি অবস্থিত। ৯৩ নং দাগের পশ্চিমে গড়াই নদী। খাস জমির খোড়া অজুহাত দেখিয়ে বালু দস্যূরা হারুনর রশীদের নামীয় বসত বাড়ীর আঙ্গিনা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ক্রয়সূত্রে জমির মালিকানার দলিল ,মামলার রায় ডিক্রী,ডিসিআরসহ অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করে কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম গত ২৫/৯/২২ তারিখে উক্ত জমির নামজারী অনুমোদন দেন্ যার মিস কেস নং ৮৩/২১-২২ ,আর এস খতিয়ান ৪২৯ এবং দাগ নং ৯৩ এবং হোল্ডিং সংখ্যা ১৪৩৩। ভুক্তভোগী হারুনর রশীদ জানান, ভূমিদস্যূ মাজেদা খাতুন অত্যাচার শুরু করলে আইনগত সহায়তা করে ভগ্নিপতি কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহবুবুর রহমান ও চাচাতো ভাই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আল-আমিন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন মাজেদা খাতুন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। বসতবাড়ীর জমি বেদখলের আশঙ্কা ও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী হারুনর রশীদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পতনের সময় কাছে আসায় সরকার দিশেহারা হয়ে গেছে: দুলু

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

গোমস্তাপুরে বিদায়ী ইউএনও কে বিদায় সংবর্ধনা

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

লালমনিরহাট কারাগারে তরুণ-তরুণীর বিয়ে

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি’র শিক্ষার্থী গাইবান্ধা গোবিন্দগঞ্জের নুসরাত জেরিন (জেনি)

কালবেলার সাংবাদিক দুর্জয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে

বিপেন রায়ের স্বপ্নের এই চেয়ার উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে দেবেন ।

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ