https://www.facebook.com/shirsokhabor/
Friday , 28 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে পৃথক অভিযানে নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার

নাটোর সদর উপজেলায় পৃথক অভিযান নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এসময় মাদক কারবারিদের কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিনগত রাতে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম বাজার ও ছাতনী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন—সদর উপজেলার ছাতনী ভাটপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. আরজিনা বেগম (৩৫), দিনাজপুর জেলার ফুলবাড়ি এলাকার মো. আব্দুল হাই’র স্ত্রী মোছা. মহুবা, ছাতনী ভাটপাড়া এলাকার মৃত ছায়েদ জোয়াদ্দারের ছেলে মো. আনোয়ার হোসেন জোয়াদ্দার (৪৫) এবং রংপুর জেলার মিঠাপুকুর ময়েনপুর এলাকার হক সাহেবের ছেলে মো. মুন্না মিয়া (১৭)।

র‌্যাব-৫ নাটোর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মাদকের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। এসময় নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। অপরদিকে পন্ডিতগ্রাম বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব আরও জানান, সাক্ষীদের সম্মুখে গ্রেফতাররা স্বীকার করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নাটোরে নিয়ে আসত। এসব মাদক বিভিন্ন স্থানে কেনাবেচা করতেন। এ বিষয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীতে ‘বন্ধু চিরদিনে’র রমজান সহায়তা

মাদুরোকে আটকের পর নিন্দা জানিয়েছিলেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট, এরপরই হুঁশিয়ারি ট্রাম্পের

গোলপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির অসহায়দের মধ্যে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ।

ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মান্দায় বৈদ্যপুর যুবসংঘের  উদ্যোগে  ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

যশোরের মনিরামপুর থানা পুলিশের একটি সফল অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার-০১

দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার।