https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) দিবাগত রাত ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এবং জেলা ও দায়রা আদালতের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। এতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রায়হান রানা (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। তবে এ ঘটনাকে ‘তেমন গুরুতর কিছু নয়’ বলে আখ্যা দিয়েছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার রায়হান রানার ছোট ভাই মোহাম্মদ জন জানান, শনিবার রাতে দয়ারামপুর থেকে অটোরিকশা করে বাড়িতে ফিরছিলেন রানা। এ দিন রাত ২টার দিকে পুলিশ সুপার অফিসের কাছাকাছি আসতেই ৪-৫ জন ছিনতাইকারী অটোরিকশা থামিয়ে রানার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর জখম হন রানা। এ সময় রানার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে চিৎকার শুনে স্থানীয়রা রানাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের দাবি, ঘটনার সময় কিছু দূরেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিল। অনেক চিৎকার করলেও কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেনি বলে দাবি তাদের।

এ নিয়ে সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ঘটনা তেমন কিছুই না। কোনো কিছুই নিতে পারেনি হামলাকারীরা। বিষয়টি ছিনতাই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। শহরে ছিনতাইয়ের প্রবণতা কমিয়ে আনতে সকল ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এদিকে একই রাতে শহরের আলাইপুর এলাকায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিকশা চালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উজ্জল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

অবশেষে খুজে পাওয়া গেল খুলনা সোনাডাঙ্গা এলাকায় সেই মানসিক ভারসাম্যহীন মেয়েটি ঈশিতার বাবা-মার!!

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

সাতক্ষীরার শ্যামনগরের ধানখালীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

‘বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে’

নবাবগঞ্জে পানি ভর্তি ড্রামে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: যেসব সংশোধন এলো আচরণ বিধিমালায়

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক আটক!!