https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খ্রিস্টান ধর্মবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার থানায় মামলা

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
ডিসেম্বর ২৯, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধি 
খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার, থানায় মামলা
বহিষ্কৃত দুই যুবলীগ নেতা আমির হোসেন ও রবিউল করিম
পাবনার চাটমোহর উপজেলার জগতলা গ্রামে বিয়ে বাড়িতে নাচ-গান করা নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধরের ঘটনায় থানায় মামলা  হয়েছে। গতকাল বুধবার রাতে ভুক্তভোগী পরিবারের সদস্য সুব্রত গমেজ বাদী হয়ে মামলাটি করেন।  এদিকে, অভিযুক্ত যুবলীগের ওই দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জালাল উদ্দিন বলেন, মামলায় নতুন জগতলা গ্রামের রবিউল করিম ও আমির হোসেনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 যুবলীগ নেতার নেতৃত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধরের অভিযোগ
আসামি রবিউল করিম চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। অপর আসামি আমির হোসেন একই ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সদস্য।
এদিকে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রবিউল করিম ও আমির হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে যুবলীগের চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সুবল গমেজের ছেলে সনি গমেজের সঙ্গে গাজীপুরের কালীগঞ্জের লুইস কস্তার মেয়ে বৃষ্টি কস্তার বিয়ের নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। গায়ে হলুদ উপলক্ষে গত সোমবার রাতে সনি গমেজের বাড়িতে পরিবারের ছেলে-মেয়েরা নাচ গান করছিল। রাত আনুমানিক ১১টার দিকে আমির হোসেন নেশাগ্রস্ত অবস্থায় নাচে অংশ নিতে চাইলে পরিবারের সদস্যরা তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন সবাইকে মারধর করেন এবং হুমকি-ধমকি দিতে শুরু করেন।
মঙ্গলবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য গির্জায় যাওয়ার পথে ভ্যান থেকে নামিয়ে আমির আলী, রবিউলসহ তাদের সহযোগীরা বর ও কনে পক্ষের জন কস্তা, শ্রাবণ কস্তা, বিশাল কস্তা, জেকসন ক্রুজ, প্রত্যয় গমেজ, ট্যারেস রিবেরুসহ আরও কয়েকজনকে মারধর করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগ শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে কয়রার মামুন

নোয়াখালীর হাতিয়ায় আইনজীবী উপর সন্ত্রাসী হামলা; মামলা হলেও গ্রেফতার হয়নি কোন আসামি

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোর কিশোরীদের সাথে আদর্শ পরিবার গঠন বিষয়ক সেশন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিদেশ-ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণে সরকারি দপ্তরের কার্যকর ভূমিকা জরুরি: বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন

মনোহরদীতে আওয়ামী লীগে ৫ মনোনয়ন প্রত্যাশী,বিএনপিতে ৩

জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় : তারেক রহমান

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান

গুরুদাসপুর পৌর চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন