https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নিজেই স্ত্রীকে হত্যা করে থানায় অভিযোগ, ঘাতক স্বামী আটক

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৩, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুল মজিদ অন্যের ওপর দোষ চাপাতে প্রাক্তন স্ত্রীকে হত্যার পর থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে (২৩ জুলাই) রবিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

হত্যার শিকার আম্বিয়া খাতুন (৪০) উপজেলার একই ইউনিয়নের উত্তর গোঁড়াগাও গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে।

হত্যার অভিযোগে আটক আব্দুল মজিদ (৪৫) লেংগুরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবুল কাসেম ওরফে খোকা মিয়ার ছেলে।

এলাকাবসী দেয়া তথ্যমতে জানাযায় , নিহত আম্বিয়া খাতুনের প্রথম বিয়ে হয়েছিল আব্দুল মজিদের বড় ভাই হাবিবুর রহমানের সাথে। তাদের সংসারে তিন ছেলে রয়েছে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরে তার দেবর আব্দুল মজিদের সাথে বিয়ে হয় আম্বিয়ার। এরপর আগের স্বামী হাবিবুর রহমানের ঘরে ৩ ছেলেসহ বসবাস করতে থাকে আম্বিয়া। এদিকে আব্দুল মজিদ বখাটে ও নেশাগ্রস্ত থাকায় প্রায়ই স্ত্রীকে নানা ধরনের অত্যাচার ও মারধর করতো।
অত্যাচারে অতিষ্ঠ হয়ে আম্বিয়া তার দুই ছেলেকে সাথে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা গিয়ে সে মানুষের বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করে। বড় দুই ছেলেও তার সাথে ঢাকা গিয়ে কাজ শুরু করে এবং ছোট ছেলেকে ময়মনসিংহে একটি মাদরাসায় ভর্তি করে পড়াশোনা চালিয়ে যায়। মজিদের অত্যাচার বেড়ে যাওয়ায় এক পর্যায়ে অত্যাচার থেকে মুক্তি পেতে কয়েক মাস আগে আব্দুল মজিদকে ডিভোর্স দেন আম্বিয়া।

এলাকাবাসী আরও জানায়, গত শুক্রবার বাড়ি ফিরে আম্বিয়া। সুযোগ বুঝে রাতে বাসায় গিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে আম্বিয়াকে হত্যা করে মজিদ। হত্যার দায় অন্যর ওপর চাপাতে ভোরে থানায় গিয়ে জানায়, তার প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছে প্রতিবেশী এক ব্যক্তি। পুলিশ মজিদের কৌশল বুঝতে পেরে তাকে থানায় বসিয়ে রেখে লাশ উদ্ধারে যায়। এলাকার লোকজনের সাথে কথা বলে নিশ্চিত হয়ে পরে মজিদকে আটক করে।

আম্বিয়া খাতুনের বড়ভাই সাইফুল ইসলাম জানান, আব্দুল মজিদ নেশাগ্রস্ত ও বখাটে ছিলো । সড়ক দুর্ঘটনায় আমার বোনের প্রথম স্বামী নিহত হওয়ার পর মজিদের কাছে বিয়ে দিতে আমাদের পরিবারের পক্ষ থেকে না করেছি। এমনকি আমার বোনও মজিদকে বিয়ে করতে চায় নাই। প্রাণনাশের হুমকিসহ নানান ভয়ভীতি দেখিয়ে বিয়েতে বাধ্য করে মজিদ। বিয়ের পর থেকে আম্বিয়া ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

তিনি আরও জানান, এনিয়ে সামাজিকভাবে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা শালিস করে দেন। একপর্যায়ে আম্বিয়া বাঁচার জন্য তিন মাস আগে সামজিক শালিসে উপস্থিত স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে আব্দুল মজিদকে তালাক দেয়। এর জন্য আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলো মজিদ। এখন আমার বোনকে নির্মমভাবে খুন করেছে মজিদসহ তার পরিবারের লোকজন । আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান রবিবার সাড়ে তিনটায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আম্বিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার প্রাক্তন স্বামী আব্দুল মজিদকে আটক করা হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ শিশু নারী পুরুষ

নওগাঁয় প্রাথমিকে নিয়োগের প্রশ্নপত্র দেবে বলে ১৮ লাখ টাকা চুক্তি, গ্রেফতার ১৮

জালাল মুন্সির পদহীন নেতা দাবি জনমনে হাসির খোরাক জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা।

দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

বেগমগঞ্জের গোপালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাজার তদারকির অভিযানকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় সাংবাদিকের ওপরে হামলা

দিনাজপুরে খানসামা উপজেলার আদিবাসী পাড়ার( মুশাহাড় পাড়া) মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব, প্রশ্ন অভিনেতার

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”