মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী, মনোহরদী পৌর শহরের বাজারে আজ বুধবার পাগলা কুকুর কামড়ে আহত করেছে ১২ নারী পুরুষ ও শিশুকে।
জানা গেছে,বুধবার সকাল ১১ টার দিকে একট পাগলা কুকুর আকস্মিকভাবে পৌর শহরের বাজার এলাকায় যাকে যেখানে সামনে পেয়েছে বেপরোয়া হামলা করেছে। বাজারের বাইপাস রোড ও বাজার বাসষ্ট্যান্ড লিঙ্ক রোডে অবস্থানকারী ১২ শিশু নারী পুরুষ এ পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।এরা হচ্ছেন জুনায়েদ (৫),ইব্রাহীম (৯),হালিমা(৩৫),আশিক (২২), প্রিন্স (২৮),
সুমন(২৫),রুবেল(৩৫),আফজাল (২৫),
ইমরান (২০),নয়ন (২৪) শিউলী(৪০) ও রাশেদুল (১৭)। তাদের সবাইকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেয়া হয়েছে বলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ জানিয়েছেন।



















