https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১০ জুলাই ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ‘ধর্ষণ’

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ১০, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে এক কলেজছাত্রীকে প্রেমের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৯ জুলাই) বিকেলে লালপুর উপজেলা গোপালপুর দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ জুলাই) সকালে তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


গ্রেফতার মিজানুর বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর দক্ষিণপাড়া এলাকার মৃত আফছার সরদারের ছেলে।


সোমবার সকালে র‌্যাব নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৮ মাস আগে অভিযুক্ত মিজানুর রহমান পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে নাটোর শহরের ওই কলেজছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচিত হন। এরপর কৌশলে ওই কলেজছাত্রীর কাছ থেকে গোপন ছবি নেন তিনি। পরবর্তীতে ওই গোপন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীর কাছ থেকে কয়েক দফায় এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন।

এরপর গত ১২ মে ওই ছাত্রীকে ছবি মুছে ফেলার কথা বলে তার বাড়িতে যান মিজানুর রহমান। ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করেন। এরপরেও বিভিন্ন সময় টাকা দাবি করায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে ১৯ জুন নাটোর সদর থানায় মিজানুরকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন মিজানুর রহমান।

র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, অভিযুক্ত মিজানুরের মোবাইলে অনুসন্ধান করে আরও কয়েকজন নারীর সঙ্গে এমন প্রতারণার প্রমাণ মিলেছে। সেগুলোর তদন্ত শুরু করেছে ব্যাব। অভিযুক্ত মিজানুরকে সোমবার (১০ জুলাই) সকালে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৩

আমতলীতে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া সমতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পাবনায় ট্রাক চাপায় ২ করিমন যাত্রী নিহত

কেশবপুরের সেই জোৎসনার বিরুদ্ধে বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

দিরাইয়ের রফিনগর ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি মামলা দায়ের