https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৪, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর সদর উপজেলায় মিঠুন আলী নামে এক যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় মিঠুন আলী ও তার সঙ্গীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

মিঠুন আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাকে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আকরামুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারিপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন মিঠুন আলী ও তার সঙ্গীরা। হঠাৎ রাস্তার পাশের ঝোপ-ঝাড়ের আড়াল থেকে ২০-২৫ জন যুবক বের হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা মরিচের গুঁড়ামিশিত পানি মিঠুনদের চোখে নিক্ষেপ করে। এরপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মিঠুনকে মাটিতে ফেলে তার ডান হাতের কবজি কেটে নেয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই মিঠুকে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি ভুক্তভোগীদের বরাতে জানান, আহত সবাই সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী। আর হামলাকারীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী।

আকরামুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়। অথচ ঘটনার ১২ ঘণ্টা পার হলেও কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন।’

জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বলেন, ‘দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি কোনও গ্রুপ করি না। আমি চাই পুলিশ-প্রশাসন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সপ্ন ও আগামী সমাজ উন্নয়নে প্রসংশনীয় অবদান রাখছে, —- ড, ইফতেখার উদ্দিন

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার।

পাবনায় অগ্নিকাণ্ডে পুড়ে মানবতার জীবন যাপন করছে একটি পরিবার

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

নাটোরের গুরুদাসপুর এ চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক আলতাফ হোসেন সরকারের লাশ নিজ বাড়িতে দাফন সম্পন্ন

নির্বাচনের আগে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

সৈয়দপুরে ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা, রাষ্ট্রীয় ঘোষনা তোয়াক্কা করে না প্রধান শিক্ষক

নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি