https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 13 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লা সদর হসপিটাল থেকে ৪ দিনের নবজাতক চুরি।

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল থেকে ৪ দিনের এক কন্যা নবজাতক চুরি। নারী ছেড়া ধন ফুটফুটে কন্য নবজাতকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের। কুমিল্লা সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে বেডে শুয়ে অনবরত কেঁদে চলেছেন ২৮ বছর বয়সী মা আয়শা আক্তার। সন্তানকে ফিরে পেতে এখানে সেখানে ছুটছেন পিতা জসিম উদ্দিন (৪৫)। তিনি নগরীর বারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর হাসপাতাল কর্মকর্তাদের সহায়তায় কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত ও চুরি হওয়া নবজাতকে উদ্ধারের চেষ্টা করছেন ঘটনার পর থেকেই। আজ (১৩ আগষ্ট) রবিবার সকাল আনুমানিক ১০টায় জেলার সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে বোরখা পরিহিত আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী নবজাতকে তার নানী নুরজাহান বেগমের কাছ থেকে কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। রবিবার রাত ৮ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি চুরি হওয়া নবজাতকে। কোতোয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় ফাঁড়ি পুলিশ হাসপাতাল ও আশেপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা করছেন। গত ১০ আগষ্ট সিজারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে আয়শা আক্তারের কন্যা নবজাতক। কিছুটা অসুস্থ থাকায় হাসপাতালের জরুরী বিভাগের সামনে নিয়ে টিকিট কেটে ডাক্তার দেখানোর কথা বলে নানীর কোল থেকে নবজাতককে নিয়ে সটকে পড়ে বোরখা পড়া এক মহিলা। নবজাতকের নানী নূরজাহান বেগম জানায়, “টিকিট কাউন্টারের কাছে নিয়ে বাচ্চাটিকে ঐ নারী তার কাছে দিয়ে টিকিট আনতে বলে কোন দিয়ে যে পালিয়ে যায় তা দেখতে পাইনি। বহু খোজাখুজি করেও ঐ মহিলাকে আর পাওয়া যায়নি। নবজাতকের ফুফু লিপি আক্তার বলেন, “ফোন পেয়ে হাসপাতালে আসি। এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। ভাই জসিম উদ্দিন ইপিজেডে চাকরি করে। খবর পেয়ে হাসপাতালে আসে। পরে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সিসি টিভি ফুটেজ চেক করতেছে। বাচ্চার মা ভীষণ কান্না করতেছে। আমরা সন্তানকে যে কোন ভাবেই হোক ফেরত চাই ” থানায় লিখিত অভিযোগ করেছেন জানিয়ে ভুক্তভোগী নবজাতকের পিতা জসিম উদ্দিন বলেন, “আমার শাশুড়ী মুরুব্বি মানুষ। তাকে এটা সেটা বুঝিয়ে এক অপরিচিত মহিলা টিকিট কাউন্টারের সামনে নিয়ে যায়। পরে সেখান থেকে বাচ্চাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে ঐ মহিলাকে সনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ কেউ। ঘটনার পরে গাইনী ওয়ার্ডের সামনে অতিরিক্ত একজন আনসার সদস্যকে দেখা যায়। নিজ নাড়ি ছেড়া ধন আপন সন্তানকে ফিরে পেতে অনবরত কেঁদে চলেছেন মা আয়শা আক্তার। এদিকে নবজাতকের সন্ধানে স্বজনদের সাথে আলোচনা করে সিসি টিভি ফুটেজ দেখে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছে কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ ব্রিজ, ভোগান্তির শিকার হচ্ছে পরিবহন চালক যাত্রী ও পথচারীরা।

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন উপস্থাপিকা!

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

চৌমুহনীতে খাল পরিস্কারের দাবিতে বেগমগঞ্জ  নাগরিক ফোরামের মানববন্ধন ও ইউএনও নিকট স্মারক লিপি প্রদানকরা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়

আইন অমান্য করে নির্বাচনের তারিখ দেয়ার অভিযোগ কুবি শিক্ষক সমিতির বিরুদ্ধে

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে

‘জামায়াত যখন যার ঘাড়েই বসেছে তাকেই ছারখার করে দিয়েছে’