https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 2 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আগস্ট মানেই বাঙালি জাতির বেদনার মাস: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট মাস মানেই বাঙালি জাতির কাছে পিতা হারানোর মাস, আগস্ট মাস মানেই বাঙালি জাতির কাছে বেদনার মাস, আগস্ট মানে রক্তাক্ত বাংলাদেশ, আগস্ট মানে এক বুক যন্ত্রণা। শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ছোট আপা শেখ রেহানা- এই দুই জন বেঁচে ছিলেন এবং আছেন বলেই আজকে আমাদের বাংলাদেশ ২০২৩ সালে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হৃদয় ছেড়া আগস্ট আসলেই আমাদের হৃদয় ছেড়ে যায়। ১৯৭৫ এর ১৫ আগস্ট যে ঘটনাটি ঘটেছে, যেই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে তা সারা পৃথিবীতে এমন একটি নজির আর নেই। ঠিকই এই মাসেই আবার ৭৫’র মতই ২১ আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা করার জন্য চেষ্টা হয়েছিল। সেদিনও যতগুলো মানুষের রক্ত ঝরানো হয়েছে সেটিও সেই আগস্ট মাসেই। যার ফলে ১৫ আগস্ট এবং ২১ আগস্টে আমরা একই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি কারণ উদ্দেশ্য ছিল একই। ‘৭৫-এর ১৫ আগস্ট বিশ্বের ইতিহাসে একটি বর্বর ও নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল। সেই দিন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সেদিন কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর হুদা, মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর পাশা, সামরিক অফিসার এরা সবাই মাজেদ, মহিউদ্দিন, মোসলে উদ্দিন, রাশেদ, খায়রুজ্জামানসহ সবাই জড়িত ছিল। তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল। তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তির চিন্তা-চেতনা; এগুলোকে নির্মূল করাই ছিল এবং বিদেশি মৌলবাদীদের যে চক্র সেই চক্রান্ত সফল করার জন্য। কিন্তু সেটি তারা পারেনি। পারেনি কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ছোট আপা শেখ রেহানা- এই দুই জন বেঁচে ছিলেন এবং আছেন বলেই আজকে আমাদের বাংলাদেশ ২০২৩ সালে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

আমতলীতে স্থানীয় সরকার উন্নয়ন মেলা

রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

কুমিল্লার বরুড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ২ নিহত ৩ আহত

গোমস্তাপুরে মাঠ দিবস পালন