https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 1 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা

কাফনের কাপড় পরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন শিক্ষকেরা। পূর্বঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষকদের অনশন কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে।

অনশন কর্মসূচিতে বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করতে চাই। এর আগ পর্যন্ত আমরা অনশন করে যাব। এতে যদি মৃত্যু হয়, হোক; তবু অনশন বন্ধ করব না।’

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। গতকাল সোমবার ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

এর আগে ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে চার দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সক্রিয় তদারকি, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ইত্যাদি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

আই.এম.এল এর নতুন ছাত্র উপদেষ্টা অর্পিতা হক

নবাবগঞ্জে সমাজসেবা অফিসের নামে প্রতারণায় স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবাকে হত্যা করেছে ছেলে

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ

বোয়ালখালীতে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানা

বরিশাল-৩ আসনে এবি পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে নেতৃবৃন্দ

পরোপকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জেএস কটন ইন্টারন্যাশনালের কর্নধার মাহবুবুর রহমান সোহাগের আজ ৪৪তম জন্মদিন

নাটোরের জিআই পণ্য হতে যাচ্ছে কাঁচাগোল্লা