https://www.facebook.com/shirsokhabor/
Monday , 28 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবাকে হত্যা করেছে ছেলে

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী শেখকে (৬২) কোদালের উল্টো দিক দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার বড় ছেলে মুছা শেখ।
রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।
এতে ঘটনাস্থল থেকেই বড় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ। মুছা ভ্যান শ্রমিকের কাজ করতেন।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজ ছাত্র হারুন শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। বাড়িতে নিহতের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে রবিবার দিনবাদে রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) সাথে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের নিভৃত করতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেন। এরই এক পর্যায়ে ঘটনাস্থলেই বাবা মারা যায়। এ সময় গুরুতর আহত হওয়া মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া খাতুন জানান, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করেছে ভাই নামের কলঙ্ক মুছা। তার ফাঁসি চাই, ফাঁসি চাই।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত সহ নিহতের দুই ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় আহত ১

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহীতে ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান টার্গেট নিরীহ মানুষ

গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

রাজশাহীর জুলেখা দুর্জয় প্রতারক চক্রকে গ্রেপ্তারের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দোয়ারা বাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁয় স্বামী ও পরিবারের লোকজন মিলে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।