https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খাতায় ভিন্ন হাতের লেখা থাকায় ৫ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বাতিল

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৫, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন পৌর সদরের ‘মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ’ কেন্দ্রে পাঁচ এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর খাতায় ভিন্ন ও দুই ধরনের হাতের লেখা হওয়ার কারণে ফলাফল (এক্সপেল) বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

তথ্যসূত্রে জানাযায়, ২০২৩ সালের অনুষ্ঠিত ‘মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ’ কেন্দ্রে বাংলা ২য় পত্র বিষয়ে ৪ জন এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ বিষয়ে ১ জনসহ মোট পাঁচজন ছাত্রের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই ধরনের হাতের লেখার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ফলাফল (এক্সপেল) বাতিল করেছে।

একই খাতায় দুই ধরনের হাতের লেখা এমন, দুর্নীতি ও অনিয়মের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানে তদন্ত নোটিশ পত্র প্রাপ্তির পর (সাত কর্ম) দিবসের মধ্যে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) সমমান পরীক্ষায় মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে মোট ৩১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৫ জন পাশ করে, ১ জন ফেল করে এবং ৫ জন শিক্ষার্থীর ফলাফল দুই ধরনের হাতের লেখা ও অনিয়মের কারণে ফলাফল (এক্সপেল) বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

(এক্সপেল) বাতিল হওয়া ৫ জনের মধ্যে উপজেলা ফতেপুর ইউনিয়নের হাসনপুর ‘জনতা কারিগরি কলেজের’ রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থীর হাতের লেখা দুই ধরনের হওয়ায় তার পরীক্ষা ফলাফল এক্সেল (বাতিল) করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

ফলাফল বাতিল হওয়া পাঁচজনের একজন মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের ছাত্র। উপজেলার নায়েপুর ইউনিয়নের মাখনা গ্রামের ছাত্র নূর ভক্ত বলেন, পরীক্ষায় তো আমিই দিয়েছি কিন্তু খাতায় ভিন্ন লেখা এ কেমন ধরণের কথা? আমার রেজাল্ট বাতিল করেছে শিক্ষা বোর্ড, আবার তদন্তের নোটিশ ও দিয়েছে। আমার হাতের লেখা তো দুই ধরনের হওয়ার কথা না।

পাঁচ শিক্ষার্থীর পরীক্ষার খাতায়, ভিন্ন হাতের লেখা ও অনিয়মের কারণে, ফলাফল বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং সাত কর্ম দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদনের নিদের্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম মিয়া বলেন, আমার কলেজের ছাত্রের ফলাফল (এক্সপেল) বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তবে, এ নিয়ে সাংবাদিকদের এত মাথা ব্যাথা কেন? ব্যাপারটা বুঝতে পারলাম না।

এ বিষয়ে প্রতিষ্ঠানের গভার্নিং বডির (সভাপতি) ঠিকাদার এম এ আব্দুল ওয়াহেদ বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমাকে অবগত করেন নাই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে, এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাহনূর রহমান বলেন, বিষয়টা আমি অবগত হয়েছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে, মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলামকে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজমিস্ত্রির কাজ করে,হলেন বিসিএস ক্যাডার।

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

নেত্রকোণায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়

বেগমগঞ্জে মোটরসাইকেলে দুই সহোদরসহ তিন ও গণপিটুনিতে ১জনের মৃত্যু হয়েছে।

নোবিপ্রবিতে পরিবেশবাদী সংগঠন ‘আরণ্যক’র যাত্রা শুরু

বেগমগঞ্জে মিথ্যা অভিযোগের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত

বিয়ের পরদিন বাসের ধাক্কায় প্রাণ গেল নীলফামারী জেলায় কর্মরত ডিএসবি এসআই জহুরুল ইসলামের।

পাবনায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু