https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছরের  এক কিশোরী মুক্তি পেল বাল্যবিয়ের অভিশাভ থেকে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামে।
উপজেলা প্রশাসন ও একাধীক গ্রামবাসীর ভাষ্যমতে,বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের সাবুল মিয়া তার মেয়ে মুন্নি আক্তার (১৩)এর জাল জন্ম সনদ বানিয়ে পাশ্ববর্তী দুলাশিয়া গ্রামের খোকসেদ মিয়ার ছেলে প্রবাসী মোশারফের সাথে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করে। মেয়ের বয়স কম হওয়ায় কৌশলী দুটি পরিবার তারাতাড়ি বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার চেষ্টা করেন।
কিন্তু বিধিবাম! ১৫ বছর বয়সের কিশোরীর বিয়ে হচ্ছে।  এমন খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। খবরের সত্যতা গোপনে অনুসন্ধান করে উপজেলা প্রশাসন। সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে কনে ও বরের বাড়িতে প্রাথমিকভাবে বিয়ে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করে মেয়েটির পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, তার স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ তৈরি করে গড়াকাটা গ্রামে প্রায়সমই এরকম বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করে।তিনি আরও বলেন বাল্য বিয়ের খবর পেয়ে প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এবং স্থানীয় থানা প্রশাসনের সহযোগিতায় বাল্য বিবাহ টি প্রতিরোধ করতে সক্ষম হই।এমনকি মেয়ের বাবা ইউনিয়ন পরিষদে এসে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অঙ্গীকারবদ্ধ হয়।তিনি আরও বলেন শুধু গড়াকাটাতেই এই বাল্য বিবাহের প্রবনতা বেশি তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সচেতন মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ সহ ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।সকলের সহযোগিতায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কে বাল্য বিবাহ মুক্ত করার আশ্বাস প্রদান করেন।

মধ্যনগর থানার ওসি এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক মধ্যনগর থানার ওসি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বিদ্যামান হওয়ায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী

মান্দায় দীর্ঘদিন ভোগান্তির অবসানে আত্রাই নদীতে সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

কয়রায় বেদখল খাল ফিরে পেল ইজারাদার।

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

বিনা সিন্ডিকেটে স্থবির জবি

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ