https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৪, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলার ৭ নং কামরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট,মামলা ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনূষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে পৌর সভার ইস্পাহানী এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিলা ইয়াসমিন শিখা লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ি উপজেলার ৭ নং কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখা । আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নিরলস কর্মী।
বর্তমানে আমার স্বামী সৌদিতে আছেন । এই সুযোগে আমার নামে বিএনপির কিছু সংখ্যক নেতা কর্মী মিথ্যা হয়রানী মুলক মামলা ও অপবাদ প্রচার করছে ।
এদিকে আমি আমার দুই শিশু পুত্র নিয়ে উপজেলার কয়ড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছি । তাছাড়া বর্তমানে আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বলে শ্বশুড় বাড়ির পাশ্ববর্তী গ্রামের কিছু সংখ্যক বি়এনপির নেতা কর্মীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বেড়ায়। এক পর্যায়ে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলমগীর হোসেন,বিএনপি নেতা শামীম, মুন্না,রুবেল আমাকে কু-প্রাস্তাব দেয়। তাদের এই প্রস্তাবে আমি রাজি না হওয়ায় তারা এক জোট হয়ে আমার শ্বশুড় বাড়িতে গিয়ে আমার ঘরে ঢুকে আমার উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমার জামা কাপড় শাড়ি ধরে টানাটানি করে ছিড়ে ফেলে। এরপর আমাকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে আমার গায়ে পড়া সোনার গহনাদি ছিনিয়ে নেয়। এ সময় আমার দুই ছেলের ডাকাডাকি ও চিৎকারে পাশের বাড়ির লোকজনেরা এসে আমাকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমার পদ পদবী ও সরকারী দলে নের্তৃত্ব দেওয়ার কারণে বিএনপির নেতা আলমগীর হোসেন, শামীম, রুবেল সহ আরো কিছু সংখ্যক বিএনপির কর্মীরা তা ভালো চোখে দেখে না। তাই তারা আমার পিছে উঠে পড়ে লেগেছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমার কি আওয়ামী লীগ করা অপরাধ, আমার কি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে স্বাধীনতার স্বপক্ষে কাজ করা অপরাধ। আমার কি আপনার হাতকে শক্তিশালী করা অপরাধ। তা না হলে আমি আজ স্বামীর ভিটেমাটি ছেড়ে আমার দুই অবুঝ শিশু পুত্রকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি কেন । তিনি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে কর জোরে আবেদন করে বলেন, তিনি এর সুষ্ঠু এব্ং সঠিক তদন্ত করে তার স্বামীর ঘরে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণে তার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে অবরোধের প্রভাব নেই বলে চলে

জবি ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

কৃষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবির ১০ হাজার শিক্ষার্থী  

গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান

পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

ভারতীয় তরুণ রোহন আগরওয়ালের বিশ্ব ভ্রমন

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান