https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 10 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে দোয়া ও মোনাজাত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে দোয়া ও মোনাজাত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে দেহেরগতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেহেরগতি ইউনিয়নে এবং বিকেলে রহমতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে নারী ক্ষমতায়নের পথিকৃৎ ছিলেন বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম মাধ্যমিক পর্যায়ে নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করেছিলেন। আজ দেশের নারীরা তার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই ধানের শীষে ভোট দিতে আগ্রহী।”

রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার এবং দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এবং বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, মো. আরিফুর রহমান শিমুল শিকদার, নজরুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হিমেল, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব মো. ওবায়দুল হক, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

লংগদুতে ব্যাংক পাড়ায় বাড়তি নিরাপত্তা জোরদার

কালীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন বিকাশ

নাটোরে কমেছে ব্রয়লার মুরগির দাম, সবজিতে আগুন

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

শিক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ, শিক্ষক বললেন পরিকল্পিত ষড়যন্ত্র

আমি নির্বাচন করবোই, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে: রুমিন ফারহানা