https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তুহিন আহমেদ

আজ ৫ই আগস্ট শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র , প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
শিক্ষা জীবনে শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তুহিন আহমেদ বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরন করেছে তাকে। বঙ্গবন্ধু পরিবারের কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগপ্লোত হয়ে পরেছেন তিনি।
মুক্তিযোদ্ধা মোস্তফা তুহিন আহমেদ শীর্ষ খরব কে বলেন, আমি খুব অভাগ হই একটা পরিবারের এত গুলো লোককে এত নির্মবভাবে হত্মা করা তাও আবার যে পরিবার দেশের জন্য অকাতরে খেটেছেন সেই পরিবারকে। আপনারা জেনে হয়তো অবাক হবেন শেখ কামাল সাহেব ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্বপালন করেন।

তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছে তাদের দেশদ্রোহী ছাড়া আর কি বলা যায়। তারা অবশ্যই পাকিস্তানের এজেন্ডা ছিলেন। তারা হয়তো পাকিস্তানের পরাজয় মানতে পারেনি তাই এই হত্যাযজ্ঞ চালায় নরপশুর দলেরা।
মুস্তফা কামাল আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নরকীয় হত্যাযজ্ঞের প্রথম শহীদ হন শেখ কামাল। হত্যাযজ্ঞের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও এদিনের ঘটনায় তার জ্যেষ্ঠপুত্রকেই প্রথমে হত্যা করা হয়।

আজ সেই দেশ বরেন্য মুক্তিযোদ্ধা ও ক্রিয়াবিধ শেখ কামালের এর ৭৪তম জন্মদিনে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা।

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধীদের জেরে সংঘর্ষ, অভিযোগ দায়ের

ঠাকুরগাঁওয়ে অটোর চাপায় শিশুর মৃত্যু

আবারও পেনাল্টিতে হেরে বিদায় ব্রাজিলের

শ্যামনগরে গ্রাম পুলিশ আব্দুর রহিমের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের লাঠি দিয়ে পিটানোর অভিযোগ

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মাসিক ভালো কাজ মাভাকা’র শীতবস্ত্র বিতরণ।

হাতিবান্ধায় ট্রেনের ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

নোবিপ্রবি ডেবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন