https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 30 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও শ্যামনগর উপজেলার টিমের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) উপজেলার নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, ক্রিসেন্ট ইউনিটের আইসিটি মিডিয়া ও কমিনিউকেশন বিভাগীয় প্রধান মোঃ ইকবাল কাদরি ও উপ-প্রধান এস.এম সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা দলনেতা আনিছুর রহমান মিলনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ট্রেনিং ডিপার্টমেন্ট’র সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় ও বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় ৪ দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রতি প্রতিষ্ঠান ৫৩ জন করে মোট ১০৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ নেতার ওপর হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।

বেগমগঞ্জে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

নাটোরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, ২০০ ছুঁইছুঁই

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা অনিশ্চিত

লায়লাকে মারধর: প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মুক্ত বিশ্বকোষের রুদ্ধ দুয়ার-১: জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, চেয়ারম্যানের স্ত্রীর ভবন সহ জমি জব্দের আদেশ

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তারুণ্যের জয়যাত্রা র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত