https://www.facebook.com/shirsokhabor/
Monday , 28 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:

কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে দীর্ঘদিন পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটে। আজ (২৮ আগষ্ট) সোমবার বিকাল তিনটায় কুমিল্লা নগরীর টমছমব্রীজ- কোটবাড়ি রোডে গোবিন্দপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ (৩৫), ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু (২৮) তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, জাহিদ ও মাসুম আপন ভাই। দুইজনেই সিএনজি চালক ছিলেন। দীর্ঘদিন জমি ও পারিবারিক বিরোধের জেরে আজ বিকালে দুই ভাই তাদের বসতিতে ঝগড়াঝাটি করে। ঝগড়াঝাটির এক পর্যায়ে বড় ভাই রেল গেইটে আসলে ছোট ভাই পাথর দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে বড় ভাই জাহিদ মারা যায়। নিহত জাহিদের মেয়ে সনি আক্তার জানায়, দীর্ঘদিন জায়গা সম্পত্তি ও মাদকসহ অন্যান্য কারণে জাহিদ ও মাসুমের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হত। আমি কুমিল্লা ইপিজেড থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে। কুমিল্লা রেললাইন পুলিশ ফাঁড়ির এস.আই, মো: মোস্তফা কামাল জানায়, জাহিদ ও মাসুম দুই ভাই মাদকাসক্তের সাথে জড়িত। বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তাদের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আজ জাহিদ ও মাসুম জায়গা জমিসহ অন্যান্য কারণে ঝগড়াঝাটি করে। ছোট ভাই মাসুম বড় ভাইকে পাথর দিয়ে আঘাত করে,তার এক পর্যায়ে বড় ভাই মারা যায়। লাশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত মাসুমকে আটক করার জন্য অভিযান চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাধক কবি হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালিত ।

ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিয়ের প্রলোভনে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষায় অনুষ্ঠিত হলো বিশাল সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা অনুষ্ঠান★

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

কুমিল্লায় বখশিশের ১০০ টাকার পার্থক্য নিয়ে সহকর্মী খুন, আসামি গ্রেফতার।

নাসির ও বাদশা’র বিরুদ্ধে দূর্নীতি ও চেক জালিয়াতী করায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ