https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 1 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ- আটক ২

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) উপজেলার দেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে দুইটি পিকআপ থেকে ১৬৫ বস্তায় (৮,২৫০ কেজি) চিনি উদ্ধার করা হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা রোড দিয়ে দুইটি চিনি বাহী গাড়ি নেত্রকোনায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমন এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তখন অভিযান

চালিয়ে দুই জন চোরাকারবারিসহ, ২টি পিকআপ এ বহনকারী (১৬৫ বস্তা) চিনি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৯০ হাজার টাকা। আটককৃত আসামীরা হল, কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, দুই আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে চোরাচালান বিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরের কনসার্টে কুবিতে পারফর্ম করলো বে অফ বেঙ্গল

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১

নীলফামারীতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে পুলিশের মত বিনিময়।

ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন প্রস্তুুিতমূলক সভা

গোলাপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির ১২টি পরিবারে নগদ অর্থ বিতরন

শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে  দেশ আজ সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

কাতারে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’র নতুন কমিটি

ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-৯

গোপালগঞ্জে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক জার্মানি তরুণী