https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 17 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেফতার করেছে র্যাব ৬। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‌্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই চিকিৎসক। সাধারণ ডায়েরি থেকে জানা যায়, মোস্তফা জামান বিএসএমএমইউয়ে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রোববার (১৩ আগস্ট) রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। তিনি বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান

অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সাঈদী চিকিৎসাধীন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা জামান। এরপরও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে ডাক্তার জামান বলেন, সাঈদীর চিকিৎসায় কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিয়েছি। কোনো ধরনের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

(NUSF) এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ

মহিলা আনসার-ভিডিপিকে অনৈতিক কাজের প্রস্তাব দেন আনসার ভিডিপি অফিস কর্মকর্তা মাসুদ রানা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে ২ পুলিশ সদস্য ক্লোজড

সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ পালিত

সীতাকুণ্ড মসহিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার