https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৫, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের বড়াইগ্রামে তমা খাতুন (১৭) নামের এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারসহ এলাকাবাসী। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার চৌমুহনীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া তমার পরিবারের সদস্যরা আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, আসামিরা প্রভাবশালী হলেও তাঁরা যেন ধরাছোঁয়ার বাইরে না থাকে।

নিহত তমা ওই এলাকার তাইদুল ইসলামের মেয়ে এবং উপজেলার দিঘইর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মাহবুব হোসেন মোল্লার (২১) স্ত্রী। গত ১৪ জুলাই বিকেলে তমার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন রাতেই তমার বাবা মাহবুব হোসেন মোল্লাসহ তিনজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বড়াইগ্রাম থানায় মামলা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ছয় মাস আগে তমা খাতুন ও মাহবুব হোসেন ভালোবেসে পালিয়ে বিয়ে করে। প্রথম দিকে দুই পরিবারের বিয়েতে সম্মতি ছিল না। তবে কিছুদিন পর পরিবার বিষয়টি মেনে নেয়। বিয়ের পর থেকে তমা স্বামীর বাড়িতেই থাকত।

তমার মা গোলাপী বেগম মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে তারা। আমি ঘরে আসবাবপত্র কিনে দিয়েছিলাম। তার পরেও তারা আরও নগদ টাকার জন্য চাপ দিত। আমার স্বামী টাকা দিতে না পারায় তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

নিহতের বাবা তাইদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করে নাই। আমরা বারবার পুলিশকে জানানোর পরেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে আছে, যার ফলে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি দ্রুতই আসামদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে আটক

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ

সিলেটে সুনামগঞ্জের নোমান ফাহিম ক্রিকেট ক্লাবের জার্সি উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত

ইশরাকের সমর্থক ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত প্রায় ৩০

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর

নোয়াখালীতে বিভিন্ন উপজেলা ১২টি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

পীরগঞ্জে ইউল্যাবের ডিজিটাল স্টোরিটেলিং কর্মশালা উদ্বোধন

রাজমিস্ত্রির কাজ করে,হলেন বিসিএস ক্যাডার।