নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা ও সংগঠনে বিশেষ অবদান রাখায় খুলনার যশোরে অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়ার বিখ্যাত আকিজ সিটির দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে বিএমএসএস এর রাজশাহী বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে সাংবাদিকতা ও সংগঠনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব জনাব সুমন সরকার ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান ও উপ দপ্তর সম্পাদক মোঃ রেজোয়ান হোসেন রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান তোতা। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মল্লিক।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নূর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, বিএমএসএস এর রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রধান, কৃষি বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, সহ সম্পাদক সেলিম রেজা সালাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সিলেট বিভাগীয় সম্পাদক গোলাম রব্বানী, সিলেটের শাহাজান সিরাজ, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা, সম্পাদক শরিফুল ইসলাম, সহ সম্পাদক আবুল বাশার জীবন, ফরিদপুরের হাসিব মিয়া, তরিকুল ইসলাম, এ্যাড. মো. ইদ্রিস আলী, অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা মুন্সি আব্দুল মাজেদ, সভাপতি রকিবুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক ফিরোজ খান, সিনিয়র সহ সভাপতি গাজী আবুল হোসেন, কেশবপুরের কামরুজ্জামান, খুলনার মোঃ সিরাজুল ইসলাম, বাঘারপাড়ার আমির হোসেন, রাজশাহীর শিশু সাংবাদিক জেসমিন আহমেদ সহ কেন্দ্রীয় ও বিভাগীয়, জেলা এবং উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের প্রায় পাঁচশতাধিক সাংবাদিকবৃন্দ।



















