https://www.facebook.com/shirsokhabor/
Friday , 22 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় এক ঝাল মুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বিহারকোল এলাকার ডিগ্রি কলেজের অদূরে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তপন কুমার (৩৫) পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল এলাকার মৃত ক্ষিতেশচন্দ্র চৌধুরীর ছেলে। তপন কুমার ফেরি করে বাদাম বিক্রি করতেন এবং প্রতিদিন সন্ধ্যায় উপজেলার মালঞ্চি বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন।

নিহতের প্রতিবেশী মিলন জানান, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার তপন কুমার মালঞ্চি বাজারে আসেন মুড়ি-বাদাম বিক্রি করতে। তবে সেই দিন রাতে আর বাড়ি ফিরেন নাই। এতে ওই রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার থানায় নিখোঁজ জিডি করেন। পরবর্তীতে কিছু সময় পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও পরিবারের লোকজন তার মরদেহের খবর পায়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মাঠের মধ্যে মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। বর্তমানে মরদেহটি পুলিশি হেফাজাতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জবি শিসের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভূয়া সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদলিপি

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বাবুগঞ্জে বিএনপি নেতা এনামুল বহিষ্কার

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কুমিল্লা বরুড়া থানার আগানগর গ্রামে ডাকাত সন্দেহে ২ জন আটক।

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে আসবেন !

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

তরুণ প্রবাসী ফারদিন ইয়ামিন বরিশাল-৩ আসনে ভোটের লড়াইয়ে

র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জবি ছাত্রলীগ