https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরগুনার আমতলীতে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ তৌফিকুর ইসলাম বিশেষ প্রতিনিধি

বরগুনার আমতলীতে সহকর্মী শিক্ষকের বিরদ্ধে এক নারী শিক্ষিকাকে যৌন হযরানীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়,উপজেলাধীন আমতলী এ.কে. হাই স্কুল সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাইনুল ইসলাম সহকর্মী নারী শিক্ষিকাকে বিভিন্ন সময় কথা বার্তার অশালীনতা, অসৌজন্যমূলক ও ঔদাত্যপূর্ণ আচরণ করে যাচ্ছেন এবং কারণে অকারণে সুযোগ পেলেই নোংরা প্রস্তাব দেয়, নোংরা ইঙ্গিত করে এবং বিভিন্ন সময় উত্তাক্ত করে। সহকারী শিক্ষক মাইনুল ইসলামের কারনে আত্মহত্যা করা ছাড়া তার কোন উপায় নাই বলেও তিনি অভিযোগে জানান।
বরগুনা জেলা শিক্ষা অফিসার বরাবর দেয়া লিখিত অভিযোগে আরো জানা যায়,এই চরিত্রহীন ও কুরুচিপূর্ণ শিক্ষকের দাপটে ও তার কথা-বর্তায় দাম্ভিকতায় অন্য নারী শিক্ষিকারা ও দিশেহারা। এ ছাড়া ও শিক্ষক মাইনুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী ঘটিত ঘটনার কথা আমতলীতে চাউর আছে। এঘটনায় সেই শিক্ষিকা ন্যায় বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম তার বিরদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান সিকদার বলেন, কিছু দিন আগে সহকারী শিক্ষিকা ও শিক্ষক মাইনুল ইসলামের মধ্যে স্কুলে বসে ঝগড়াঝাটি হয়েছে । এর বাইরে আমি কিছু জানিনা।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় শিক্ষিকার অভিযোগের ভিত্তিত্বে দুজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষা অফিসার মো. আল আমিন বলেন, ২৪ সেপ্টেম্বর তদন্তর জন্য চিঠি পেয়েছি দ্রততম সময়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক বলেন.অভিযোগের ভিত্তিত্বে দু সদস্যর তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে । তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

১০ নং নুরুল্যাবাদ ইউপির বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মাসিক ভালো কাজ মাভাকা’র শীতবস্ত্র বিতরণ।

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ এর জন্মদিন

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

বোয়ালখালীতে ফুটপাত দখল-মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী গুনলেন জরিমানা

ট্রাকে ঘুরে ঘুরে ভোট চাইলেন ফেরদৌস-নিপুণও

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক।

পীরগঞ্জের চান্দের বাজার স্কুলে শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস দিলো ডিএসসি।

নির্মান কাজ শেষ না হতেই পাকা সিঁড়িতে ধ্বস