https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

প্রতিবেদক
Kamran Rajib
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে নানা ক্ষেত্রে তার সাফল্য তুলে ধরেছেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি আরও লিখেছেন, শুভ জন্মদিন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কান্ডরি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথী।
বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এবারও মনোনয়ন তালিকায় নেই রুমিন ফারহানা

স্যান্ডেলের মধ্যে হেরোইন, নারীসহ গ্রেফতার ২

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু!!

বিদ্যুতস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

পাবনায় স্বামীর হাতে স্ত্রী খুন

গোপালগঞ্জের কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবারের উদ্যোগে নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন।

যারা শহিদ হাদিকে গিনিপিগ বলে, তাদের এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে: হাসনাত

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম