https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 17 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ততো আসামির মৃত্যু

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা ও পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৬৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ সেপ্টেম্বর) আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

জেলার নিজামুদ্দিন জানান, ২০১৯ সাল থেকে কারাগারে থাকা আবুল কালাম বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল কালাম আজাদের ছেলে কমল জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার পাকশীর যুক্তিতলা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে রেল থানায় মামলা হয়। ২০১৯ সালে ওই মামলার রায়ে ২৫ জনকে যাবজ্জীবন, ১৩ জনকে দশ বছর কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আবুল কালাম আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: আতিকুল গাজী

মধ্যনগরে এক সন্তানের জননী চাচিকে নিয়ে ভাতিজা উধাও।

আবুল কাশেম খান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল সম্পন্ন

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

বিসিবির ৬ মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে: বোর্ড পরিচালক

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

সাবলেট বাসায় মিললো ইডেন শিক্ষার্থী শায়লার মরদেহ

লালপুরে প্রেম করে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা