https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 29 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাবলেট বাসায় মিললো ইডেন শিক্ষার্থী শায়লার মরদেহ

রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ওই শিক্ষার্থীর বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পুলিশের হাতে না পৌঁছানোয় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে।  বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম।

রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। মঙ্গলবার রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন। এরপর বুধবার সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা।

পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানান মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল।

প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী

শেখ হাসিনার ৩ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন আসিফ নজরুল

মনোহরদীতে নিশান গেড়ে জব্দকৃত বালু উধাও, তবু নিরবতা প্রশাসনের

৫০ বছরেও পাকা হয়নি সড়ক, চরম দূর্ভোগে জনসাধারণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী থেকে গ্রেফতার

আগস্ট মানেই বাঙালি জাতির বেদনার মাস: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩

কয়রায় কেন্দ্রীয় আ.লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন মামুনের মতবিনিময়।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে : আসিফ মাহমুদ