https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 24 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মধ্যনগরে এক সন্তানের জননী চাচিকে নিয়ে ভাতিজা উধাও।

এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

প্রেম একটি পবিত্র সম্পর্ক। কিন্তু মাঝে মাঝে মোহের বশে সেই প্রেম বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। ভেঙে দেয় সম্পর্ক শুরু হয় সমালোচনা। তেমনই একটি ঘটনা ঘটেছে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামে।

পরকীয়া প্রেমের টানে ভাতিজা মো: জসিমের হাত ধরে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে এক সন্তানের জননী চাচি । শুক্রবার (২২ সেপ্টেম্বর)থেকে এ পর্যন্ত এই ঘটনাটি টক অব দ্যা ভিলেজে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের গড়াকাটা গ্রামের মজিবুর মিয়ার ছেলে মো: জসিম (২০) তার চাচা নুরমুহাম্মদ এর স্ত্রী এক সন্তানের জননী মোছা:শিখা (৩৫) কে নিয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গভীর রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।আরও জানা যায় নুরমোহাম্মদ ও শিখা বেগমের একটি ৬ বছরের ছেলে সন্তান রয়েছে। বিষয়টা জানাজানি হতেই এলাকার মানুষের ভেতর নানা রকম প্রশ্নের সৃষ্টি হতে থাকে।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, তাদের মধ্যে মাঝে মাঝে দেখা শোনা সহ বাড়ি ফাঁকা থাকলে অবৈধ সম্পক হতো। একপর্যায়ে চাচি ও বাতিজা মিলে শনিবার ভোর রাতে প্রেম বিকৃত মানুষিকতার টানে বাড়ি ছাড়ে।

বিষয়টি জানাজানি হলে গড়াকাটা গ্রামের মানুষের মাঝে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে এটি। কেউ কেউ বিষয়টা নিয়ে মজা উড়াচ্ছেন। আবার কারো কারো মধ্য অবিশ্বাসের দানা বাঁধছে।এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্বামী নুরমোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি জীবিকা নির্বাহের জন্য কাজের উদ্দেশ্যে বাহিরে ছিলাম ঘটনা শুনে আমি বাড়িতে এসে দেখি সত্যিই এমন ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করে বলেন আমি বাড়িতে এসে দেখি আমার গাড়ি বিক্রি করার নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে আমার ৬ বছরের ছেলেকে ফেলে রাতের অন্ধকারে চলে যায়।এমন ন্যাক্কারজনিত ঘটনায় আমি ও আমার পরিবার বিমোহিত। তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন তারা ষড়যন্ত্র করে কিছু দিন আগে আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তান নষ্ট করে ফেলেছে আমি এর কঠিন বিচার চাই।
ঘটনার সত্যতা জানতে ০৩ ওয়ার্ডের ইউপি সদস্য একলাস উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, ঘটনাটা শুনেছি তবে বিস্তারিত জানি না।
গড়াকাটা গ্রামের সচেতন মহলের দাবি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে আমরা এদের কঠিন বিচার চাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

নাটোরে গোদাই ব্রিজের নিচ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় ধর্ষণের চেষ্টা,অবশেষে যুবক গ্রেফতার।

কারাগারে থেকেও রিভিউ আবেদনে মনোনয়ন বৈধ পেলেন বরিশালের সবচেয়ে ধনী প্রার্থী গোলাম কিবরিয়া টিপু

বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

শ্যামনগরে উপকূলীয় এলাকায় জলোচ্ছাসে নষ্ট হওয়া নির্মানাধীন রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী

পীরগঞ্জে ৪র্থ তম তরিকতে বাউল সৌহার্দ মিলন মেলার২০২৩।