https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 28 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার বহুল কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হেমায়েতপুরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, পাবনা মেডিকেল কলেজে হাসপাতালের পরবর্তীতে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়নের প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের বঙ্গভবনে ডেকে বিষয়টি বললাম। তারা শুনে বিস্মিত হলো। তাহলে ভাবেন নীতিনির্ধারণী পর্যায়ে গত ১৫ বছরের মধ্যে এ বিষয়টি কেউ উপস্থাপনই করেনি।

পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি পাবনা মেডিকেল কলেজের পাঁচ শ শয্যা হাসপাতাল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে তিনি পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

রাষ্ট্রপতি আজ বিকেল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

রাষ্ট্রপতি অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাজমুল হাসান আহত

গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ বিতরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

পাবনায় ব্যবসায়ী অপহরণকারীর মূল হোতাসহ গ্রেফতার ৫

সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ; ২৫ বছরেও হয়নি সংস্কার

নোবিপ্রবি চিত্রকৃৎ’র নতুন কমিটি গঠন

গাজীপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান শান্ত।

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ