https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাজমুল হাসান আহত

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৪, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টারঃ

 

ফসলি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী নান্নু মোল্লাসহ তার সহযোগীরা। ওই হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক সমকালের গুরুদাসপুর প্রতিনিধি মো. নাজমুল হাসান নাহিদ (২৮)। তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর স্লুইচগেট মসজিদের কাছে ওই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত নান্নু মোল্লা পৌর সদরের চাঁচকৈড় মোল্লাপাড়া মহল্লার নাছির মোল্লার ছেলে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অক্সিন জানান, আহত সাংবাদিক নাজমুল হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাছাড়া তার বুকের দুইটি হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এরআগে বুধবার সকালে গুরুদাসপুর প্রেসক্লাবের সদস্যরা পুকুর খননের সংবাদ সংগ্রহে যান দুর্গাপুর স্লুইচগেট এলাকার হাঁড়িভাঙ্গা বিলে। সেখানে অন্যান্যদের সাথে স্থানীয় প্রভাবশালী নান্নু মোল্লার ১৫ বিঘা জমিতে সরিষা নষ্ট করে পুকুর খনন করছেন। অভিযুক্ত নান্নু মোল্লার পুকুরে গিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার ফেজবুক পেইজে লাইভ দেন সংবাদকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে নান্নু মোল্লা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেন।

সংবাদকর্মীরা জানান, ওসি ও এসিল্যান্ডের উপস্থিতিতে থানা ও উপজেলা প্রশাসন পুকুর খনন কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করেন নান্নু মোল্লার পুকুরের পাশে। এসময় সংবাদ সংগ্রহে যান গুরুদাসপুর প্রেসক্লাবের অন্তত ১০ জন সাংবাদিক। এসময় পৃর্ব পরিকল্পনা মোতাবেক নান্নু মোল্লা (৪৫) ও তার ছোট ভাই নহর মোল্লা (২০), জুয়েল মোল্লা (২৮), মো. সুমনসহ (৩০) অন্তত ১০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

স্থানীরা জানান, গুরুদাসপুর থানার ওসি ও সহকারি কমিশনারের (ভূমি) উপস্থিতিতে সাংবাদিকদের ওপর নান্নু মোল্লাসহ তার বাহিনীরা ওই হামলা চালান। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ওই অভিযোগ অস্বীকার করেন।
আহত সাংবাদিক নাজমুল হাসান নাহিদ বলেন, দুর্গাপুর মসজিদের সামনে তারা প্রায় ১০ জন সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় নান্নু মোল্লাসহ অন্তত ১০জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপার হামলা চালান। তাকে সড়কে ফেলে এলোপাথারিভাবে পিটিয়ে যখম করেন।

এসময় ইত্তেফাকের রাশিদুল, মোহনা টেলিভিশনের মিজানুর রহমান, এশিয়ান টেলিভিশনের মেহেদী হাসান তানিম, আমার সংবাদের আব্দুস সালাম, সংবাদের সাকিল, আজকের দর্পনের জুয়েল হাসান টিপু, বাংলাদেশের খবরের আবু হেনা মোস্তফা কামালকেও লাঞ্চিত করা হয়।

চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠের প্রতিনিধি আলী আককাছ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের বিচার দাবি করেন।

গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি দিল মোহাম্মদ জানান, ‘গুরুদাসপুর উপজেলা জুড়ে পুকুর খনন মহামারী আকার ধারণ করেছে। কৃষিতে মারাত্মকভাবে এর প্রভাব পড়ছে। একারণে প্রেসক্লাবের সদস্যরা পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন। আমি ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমে§দ বলেন, গুরুদাসপুরে কোনো পুকুর খনন হবেনা। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি পুলিশের।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

ভারতে বাঁধ ভাঙ্গনে বণ্যার আশঙ্কা, লালমনিরহাট জেলা প্রসাশনের জরুরী সতর্কবার্তা জারী

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

মধ্যনগরে অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধানের পরিদর্শন।

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হকার নিহতের অভিযোগ।

বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা

চিন্ময়ের জামিন নিয়ে কড়া হুঁশিয়ারি হাসনাতের

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন