বরিশাল-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়নপত্র দাখিল
বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফারদিন ইয়ামিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রানা আহমেদ, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সবুজ তালুকদার, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিয়াদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে এম আলামিনসহ অসংখ্য নেতা ও কর্মী।
ফারদিন ইয়ামিন বলেন, “আমরা জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এই আসনে অংশগ্রহণ করেছি। সকল সহযোগী ও নেতৃবৃন্দের সঙ্গে একযোগে কাজ করে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চাই।”



















