https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 17 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার ।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

ভারতে পাচারকালে ১৯কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল(৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) টহল দল।

উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১৫কোটি টাকারও বেশি।

আজ সকাল সোয়া নয়টার দিকে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের নির্দেশনায়।

অভিযানে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২৪হাজার ৬৯০টাকা জব্দ করা হয়।

গ্রেফতার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধান পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ হাতে নাতে জুয়েলকে গ্রেফতার করা হয়।

৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মুল্য ১৫ কোটি ১২লাখ ৬১হাজার ৯৫৮টাকা।

এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লক্ষ টাকা

সিটি নির্বাচন: গাজীপুরে যান চলাচলে নিষেধাজ্ঞা

ভোলায় যুবদল-শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

ভোর বেলা বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

বিমানবন্দর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার।