https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 12 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে দুইজনকে কারাদণ্ড।

শেখ মশিউর রহমান রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এইচএসসির জীববিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ে ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন বেলা ১১টার দিকে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী রাসেল মিয়া (২৬) জীববিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্রসচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে প্রশ্নপত্রসহ হাতেনাতে আটক করেন কক্ষ পরিদর্শক।
এরপর কেন্দ্রসচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার ওই পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন। এ সময় প্রশ্নপত্র চুরির সঙ্গে জড়িত থাকার অপরাধে পিয়ন রাকিবুল ইসলাম নাজুমলকেও (২৬) আটক করা হয়। পরে রাসেল ও নাজমুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দিয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব ছাদেকুল ইসলাম বলেন, প্রশ্নপত্র চুরির সময় তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদারকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। রাসেল ও নাজমুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার বলেন, প্রশ্নপত্র চুরি ও তা বাইরে পাচারের সময় আটক দুইজনকে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে এমপি জগলুল হায়দারের সচেতনতামূলক ক্যাম্পেইন।

শেখ রাসেল পরিষদ এর ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাহিদুল বারী নাহিদ

দোয়ারা বাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

তিস্তা নদীতে ছুড়ে ফেলে নবজাতক পুত্র সন্তানকে হত্যা করল বাবা

সাহায্য পেলে বাঁচতে পারে আজিজুলের জীবন।

নাটোরের সেই স্বাস্থ্য পরিদর্শিকা সুইটি রানীর প্রতারণার তদন্ত শুরু

নৌকা একবার উল্টে গেলে ৫০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না-পাশা

আমতলীতে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ