https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবকের হত্যাকারীদের বিচার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপুকে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না।

জামায়াতের এই নেতা বলেন, অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে- এটাই আইনের শাসনের মৌলিক নীতি। জামায়াত ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইন-শা-আল্লাহ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নন্দন রায় ও তার সহযোগিদের হুমকির প্রতিবাদে ভূক্তভোগী মাধব বনিকের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ।

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

বড়লখায় চা বাগানের লেক থেকে ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জে সাহেব বাড়ি ঘাটে পর্যটকবাহী হাউজ বোটে আগুন

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান এর বিকল্প নেই

মাদকসম্রাট আকিদুলের আগুনের শিকার ২০ পরিবার খোলা আকাশের নিচে

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ