https://www.facebook.com/shirsokhabor/
Friday , 15 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরায় ঐতিহ্যের শ্যামনগরে ধংসের দারপ্রান্তে ‘নকিপুর জমিদার বাড়ি’

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি প্রায় দেড় শতাধিক বছর আগে নির্মিত।

শ্যামনগর থেকে প্রায় দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত নকিপুর হরিচরণ জমিদার বাড়িটি তৎকালীন জমিদার হরিচরণ রায় বাহাদুর চৌধুরী নির্মাণ করেন।

এই বাড়িটি ছিল একচল্লিশ কক্ষের তিনতলা বিশিষ্ট ভবন।

বর্তমানে অবহেলায়, অযত্নে চরম অস্তিত্বের সংকটে পার করছে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি।

সময়ের পরিক্রমায় তিন তলা বিশিষ্ট বাড়িটি এখন পরিণত হয়েছে দুইতলায় আর কক্ষ গুলোর সংখ্যাও রয়েছে হাতেগোনা।

স্থানীয় সূত্রে জানাযায়, ১৯৫০ সালে জমিদারী প্রথার অবসান ঘটলে জমিদারদের বংশধররা তাদের সম্পত্তি রেখে ভারতে পাড়ি জমান। সেই থেকে পরিতক্তভাবে পড়ে আছে এই জমিদার বাড়িটি।
এর দক্ষিণ অংশটি ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন চলছে মধ্যভাগের ভাঙন! যা মোটেও কাম্য নয়।

কারণ হিসেবে স্থানীয় সূত্রে আরো জানাযায়, ভবনটির যথেষ্ট বয়স হওয়ায় সঠিক পরিচর্যার অভাবে এবং অসাধু ব্যক্তিরা প্রায় প্রতিনিয়ত রাতের আঁধারে ইট, সুরকি ও মূল্যবান লোহার রড এবং কাঠের বরগা খুলে নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই জমিদার বাড়িটি আজ বিলুপ্তির পথে!

সেজন্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাতক্ষীরা তথা শ্যামনগরের এলাকাবাসী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর

জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে আজ লংমার্চ জগন্নাথের শিক্ষক–শিক্ষার্থীদের

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

আদিতমারীতে গাঁজাসহ আটক ১