https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে ফয়জুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্যামনগর পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল্লাহ (৪) ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছলেন ও বাবা পার্শ্ববর্তী মাছের ঘেরে মাছ ধরছিলেন। এছাড়া তার দাদা বাড়ির আঙিনায় বেড়া দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন তার মা। পরে শিশুটিকে তারা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে একই মঞ্চে এমপি কিরন ও চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন ; কেক খাইয়ে কাছে টেনে নিলো।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালীন আর্থিক সহয়তা চেক বিতরণ।

ঝিনাইদহে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ক্লিনিক মালিক-চিকিৎসক গ্রেফতার

বাগমারা থানার ৫নং আউচপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদল আহবায়ক কমিটি গঠন।

বেগমগঞ্জের চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা অনুষ্ঠিত

কারাগারে থাকা জাপা প্রার্থীর কন্যা ফারিয়ার অভিযোগ, ভোটভীতি ছড়াচ্ছে বিএনপির নেতৃবৃন্দ

এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী তক্ষকসহ এক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠে ব্যারিস্টার ফুয়াদ “জুলাইয়ের আত্মত্যাগের চেতনায় ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই”