https://www.facebook.com/shirsokhabor/
Friday , 29 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু, অসুস্থ আরেকজন

নাটোর: নাটোরের সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আর সিনহা খাতুন (৫) নামে আরেক বোন অসুস্থ হয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে নিজ বাড়িতে খাবার খেয়ে তারা তিন বোন অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় রাতেই চিকিৎসার জন্য তাদের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফিমা খাতুন মারা যায়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়ার মৃত্যু হয়। তবে তাদের মৃত্যুর সঠিক রহস্য এখনও সুষ্পষ্টভাবে বলতে পারেনি কেউ।
পুলিশ ও স্বাস্থ্য বিভাগ প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার তথ্য পেলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে।

নিহত ফিমা খাতুন ও ফারিয়ার খাতুন এবং সিনহা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের তিন মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে তিন বোন নিজ ঘরে পড়াশোনা করছিল। এসময় তাদের মা খাবার খেতে বললে তারা টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ে। রাত ১১টার দিক তারা তিনজনই পেটে ব্যথা অনুভব করে এবং বমি করতে থাকে।

পরে স্বজনরা তাদের চিকিৎসার জন্য নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে ফিমা মারা যায়। আর ফারিয়ার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে মারা যায় ফারিয়া। ছোট বোন সিনহা খাতুন বর্তমানে নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি রয়েছে।

ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃতু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) রেদওয়ানুর রহিম চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাদ্যে বিষক্রিয়ায় ফারিয়া খাতুন নামে রোগীর মৃত্যুর কারণ বলে প্রাথমিক তদন্তে তারা পেয়েছেন। তবে ময়নাতদন্তের পর এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল  জানান, নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফিমা খাতুন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি বলেন, রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রস্রাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়ে থাকতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মান্দায় চককুশুম্বা যুবসংঘের  উদ্যোগে  ফুটবল  খেলা অনুষ্ঠিত।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ।

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

১৮ দিন পূর্বে ছিনতাইকৃত বাইক কয়েক টুকরা অবস্হায় উদ্ধার 

পাবনায় প্রেমিকের বাড়ীতে  প্রেমিকার অনশন

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

আজকের রোড মার্চে মানুষের ভোটার অধিকার ফেরত চান এবং র্নিদলীও সরকার চান মির্জা ফখরুল আলমগীর