https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় ১১ বছরের শিশু হত্যা মামলায়, গ্রেফতার ৩

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা থেকে রিহান নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করে মরদেহ ফেলা হয় নরসিংদীর মেঘনা নদীতে। এ ঘটনায় করা মামলার এজাহারনামীয় ৩ আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামের সুজন মিয়ার ছেলে ইমরান (২৮), জগন্নাথপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫)। শুক্রবার বেলা ১১টায় র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম। নিহত রিহান কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। মুনিরুল আলম বলেন, রিহান (১১) স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত ১০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। অপহরণকারীরা তাকে নরসিংদীতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ মেঘনায় ফেলে দেয়। ওইদিন রাতে নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীর খাইল্লারচর এলাকায় রিহানকে পানিতে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ওই শিশুর ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা নরসিংদী গিয়ে মরদেহ শনাক্ত করেন। র‌্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারদের নরসিংদীর রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশু রিহানের বাবা শাহজাহান নরসিংদীর রায়পুরা থানায় মামলা করেন। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সালমান মুক্তাদির আর নাসির ছাড়া বাংলাদেশে তেমন কোন পুরুষ মানুষ আমি দেখতে পাইনি

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাত্রীর নগ্ন ছবি বান্ধবীদের ম্যাসেঞ্জারে, অভিযুক্ত বর

পরোপকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জেএস কটন ইন্টারন্যাশনালের কর্নধার মাহবুবুর রহমান সোহাগের আজ ৪৪তম জন্মদিন

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে

নেত্রকোনা জেলায় একশত ছোট বড় ব্রীজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের

লালপুরে বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঘৃণা প্রদর্শনে কালো গোলাপ প্রদানে বাধা, হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, তোপের মুখে ওসি