https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ!!

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রিয়া সিনেমা হলের সামনে তারা এ সমাবেশ করে।

ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ সরকার অবৈধ। এ সরকারের সকল কার্যক্রম অবৈধ। এদের কাছে যে কোনো ন্যায্য দাবিও অবৈধ। বিনা কারণে খালেদা জিয়াকে আটকে রাখায় তিনি আজ শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বাধা প্রদান আরও একবার প্রমাণ করে এরা ফ্যাসিবাদী সরকার। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের এ আশা কোনো দিনই পূরণ হবে না। বেগম জিয়াকে মুক্তি দিন। তাকে সুস্থ হওয়ার সুযোগ দিন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত